মঙ্গবার শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে চলল পুলিশের তল্লাশি । গোটা বাড়ি ঘিরে চলে তাঁদের তল্লাশি অভিযান ।তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট । ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন । অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা ।
মঙ্গলবার কোলাঘাটে আচমকাই তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা । এই ঘটনায় পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী । মামলায় পার্টি করা হয় তৃণমূল ও IPAC-কে । বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে মামলা করা হয় ।
প্রসঙ্গত, কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউজে আচমকা পুলিশি অভিযানের চলে মঙ্গলবার । আর সেই অভিযোগে কোলাঘাট থানায়ও যান শুভেন্দু অধিকারী । এরপর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দফতরের তরফ থেকে অভিযোগ জানানো হয় বিশেষ পুলিশ পর্যবেক্ষকের কাছে । এমনকি, এসপি-কেও বদলির দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী । এই ঘটনায় কলকাতায় এসে অমিত শাহও এই তল্লাশি অভিযান নিয়ে ফোন করে খোঁজ নেন শুভেন্দু অধিকারীর কাছে; এমনটাই দাবি করেন শুভেন্দু অধিকারী ।
অন্যদিকে জানা যায়, ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতেও হানা দেয় পুলিশ । মঙ্গলবার রাত সাড়ে ৩টে নাগাদ ঘাটাল থানার পুলিশ খড়্গপুর শহরের তালবাগিচায় তমোঘ্ন দে-র বাড়িতে হানা দেয় বলে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

