রাজভবনে শ্লীলতাহানি বিতর্কে নয়া মোড়!

এবার আরও চরমে উঠল রাজভবনে শ্লীলতাহানি বিতর্ক । তদন্তের নামে হেনস্থা করার অভিযোগে এবার আদালতের দ্বারস্থ হল রাজভবনের আধিকারিক । নিরাপত্তা চেয়ে করা হল মামলা । মামলা করেন রাজ্যপালের আধিকারিক । মামলার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তের ।

জানা গিয়েছে, তদন্তের নামে হেনস্থা করার অভিযোগে, হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজভবনের OSD । একই সঙ্গে খবর মেলে, এই মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত ।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যায় না । তবে মামলার তদন্তে কোনও বাঁধা নেই । এরই মধ্যে শ্লীলতাহানি বিতর্ক নিয়ে তদন্ত শুরু করেছিল লালবাজার পুলিশ । তদন্ত করতে গিয়ে প্রথমে তলব করা হয়েছিল ৩ জন কর্মীকে । পরবর্তীকালে তলব করা হয় আরও ৪ জন কর্মীদের । তাঁদের মধ্যে ছিলেন রাজভবনের এক চিকিৎসকও ।

প্রসঙ্গত উল্লেখ্য রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন । রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন । অন্যদিকে এই বিতর্কেই প্রকাশ্যে আসে এক নৃত্যশিল্পীর অভিযোগও । তিনিও রাজ্যপালের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তোলেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube