ভয়েস মডিউলেশন করে দেবের অডিও ভাইরাল করার অভিযোগ! হিরণের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশের অভিযান

ঘাটালের বিজেপি প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে হানা দিল পুলিশ । মঙ্গলবার রাত সাড়ে ৩টে নাগাদ ঘাটাল থানার পুলিশ খড়্গপুর শহরের তালবাগিচায় তমোঘ্ন দে-র বাড়িতে হানা দেয় বলে খবর ।

তমোঘ্ন খড়্গপুরের বিধায়ক তথা ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের আপ্তসহায়ক । এই বিষয়ে জানা যায়, ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মঙ্গলবার রাতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী । খবর পেয়ে রাতেই তমোঘ্ন-এর বাড়িতে ছুটে আসেন বিজেপি প্রার্থী হিরণ । বিধায়ক হিসাবে খড়্গপুরের বাড়িতেই ওই রাতে ছিলেন হিরণ ।

পুলিশের দাবি, দিন কয়েক আগে তৃণমূলের বিদায়ী সাংসদ তথা ঘাটালের প্রার্থী দেবের একটি অডিয়ো ভাইরাল হয় । সেই অডিয়োর তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে ভয়েস মডিউলেশন করে তমোঘ্ন ওই অডিয়ো ছড়িয়েছিলেন । ঘটনায় তথ্য প্রযুক্তি ও প্রতারণার আইনে মামলা রুজু করে ঘাটাল পুলিশ ।

তারপরে এ দিন ভোররাতেই তমোঘ্নর বাড়িতে পৌঁছয় ওসি-সহ ঘাটাল পুলিশের বিশাল বাহিনী । বুধবার সকাল পর্যন্ত বাড়ি ঘিরে রাখে পুলিশ । হিরণের দাবি, তিনি এর শেষ দেখে ছাড়বেন । তবে তমোঘ্ন ওই বাড়িতে নেই বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় । হিরণ বলেন, ‘তমোঘ্নর মা অসুস্থ হওয়া সত্ত্বেও কোনও আইনি কাগজ ছাড়া পুলিশের এভাবে হানা দেওয়ার ঘটনা নিয়ে তিনি ছেড়ে কথা বলবেন না’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube