ষষ্ঠ দফার ভোটের আগে বাঁকুড়ায় ভোট প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান গিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। এমনকি বিজেপি নেতা-কর্মীদের গাছে বেঁধে রাখার কোথাও বলেন। ভোট আবহে হঠাৎ কেন একথা বললেন অভিষেক?
সোমবার বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে শালতোড়ায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০১৯ সালে এই কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি। সেই ইস্যু টেনে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অভিষেক বলেন, ‘আপনারা বিজেপিকে ভোট দিয়েছিলেন সেই বিজেপি জিতে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছে। আপনারা ভোট দেননি সেই তৃণমূল কংগ্রেস আপনাদের টাকা আপানাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে।‘ চ্যালেঞ্জ ছুঁড়ে তাঁর সংযোজন, ‘শালতোড়ায় একজন মহিলা বলতে পারবেন বিজেপিকে ভোট দিয়েছে বলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না? ওদিকে বিজেপিকে ভোট দিয়েছেন তারা একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে।‘
অভিষেকের নিশানায় উঠে আসেন বাঁকুড়ার বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সুভাষ সরকার (BJP Candidate Subhash Sarkar)। তিনি বলেন, ‘বিজেপির ক্ষমতা থাকলে সুভাষ সরকার আসুক। এখনও সময় আছে, ২৩ তারিখ শেষ প্রচার। আমি চ্যালেঞ্জ করছি, আপনি জায়গা বেছে নিন। আপানদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমিও ১৩ বছরের মা মাটি মানুষের রিপোর্ট কার্ড নিয়ে আসব। দশ বছরে আপনাদের মোদী সরকার কী করেছে আর আমাদের মা মাটি মানুষের সরকার প্রত্যাশিত ফল না হওয়া সত্ত্বেও বাঁকুড়ার জন্য কী করেছে। রিপোর্ট কার্ড সামনে রেখে তথ্য পরিসংখ্যান নিয়ে বাইরে বের করে দেব। নাহলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় না।‘
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বাংলায় ভোট প্রচারে এসে একাধিকবার দাবি করেছেন, কেন্দ্র আবাসের টাকা বাংলায় পাঠিয়েছেন। এনিয়ে অভিষেক সুর চড়িয়ে বলেন, ‘বিজেপি নেতা কর্মীরা ভোট চাইতে গেলে মিথ্যে কথা বলছে বলে গাছে বেঁধে রাখবেন। কোনও রকম শারীরিক আক্রমণ করবে না। খালি গাছে বেঁধে রেখে আমাকে ফোন করবেন। আমরা প্রতিনিধি পাঠাবো রিপোর্ট কার্ড নিয়ে।‘ তৃণমূল নেতা দাবি করেন, ২০২১ সালে বাংলায় হেরে যাওয়ার পর ১০ পয়সা পাঠায়নি। আরও এক চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ‘যদি প্রধানমন্ত্রী বা সুভাষ সরকার শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে যে কেন্দ্র থেকে ১০ পয়সা এসেছে আমি রাজনীতির আঙিনায় পা রাখব না।‘
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

