সপ্তম দফা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড-শো করার কথা রয়েছে উত্তর কলকাতায় । তবে তার আগে খালি পায়ে পথে নামছেন সাধু-সন্তরা । উপলক্ষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘের কয়েকজন সাধুর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যের প্রতিবাদ ।
বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) সূত্রে খবর, ষষ্ঠ দফার ভোটের ঠিক আগের দিন, অর্থাৎ শুক্রবার, সাধু-সন্তরা মিছিল করবেন উত্তর কলকাতার গিরিশ অ্যাভিনিউ থেকে বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত । এই যাত্রার নাম দেওয়া হয়েছে ‘সন্ত স্বাভিমান যাত্রা’।
বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে আরও জানা যায়, শুক্রবার ‘সন্ত স্বাভিমান যাত্রা’ নিয়ে পথে নামবেন সাধু-সন্তরা । ওই দিন বিকেল ৩টেয় বাগবাজারের নিবেদিতা পার্কে একটি সমাবেশের আয়োজন করা হবে । মায়ের বাড়ি থেকে গিরিশ অ্যাভিনিউ, বাগবাজার স্ট্রিট, শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে বিধান সরণী দিয়ে বিবেকানন্দ রোডে স্বামীজির জন্মভিটেয় শেষ হবে সাধু-সন্তদের পদযাত্রা ।
জানা গিয়েছে, গোটা পথটিই খালি পায়ে হাঁটবেন মিছিলে অংশগ্রহণকারী সাধু-সন্ন্যাসীরা । শুধুমাত্র ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাই নন, সংগঠনের পরিভাষায়, দর্শন, আরতি এবং সংবর্ধনা জানানোর আবেদন জানিয়ে ভিএইচপি এই মিছিলে সাধারণ মানুষকেও অংশ নেওয়ার ডাক দিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

