রবিবার কেকেআর-রাজস্থান ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ায় মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে নাইটদের সামনে সানরাইজারস হায়দরাবাদ । এবার আসল যুদ্ধ । হারলে যদিও আরেকটা সুযোগ পাওয়া যাবে । তবে মঙ্গলবারই ফাইনালের টিকিট কনফার্ম করতে মরিয়া গম্ভীররা ।
স্টার্ক বনাম কামিন্স লড়াইটাও বাড়তি মাত্রা দিচ্ছে এই লড়াইয়ে । নাইটরা আশাবাদী বড় ম্যাচে বড় ক্রিকেটারকে নিজের ছন্দে ফিরে পাওয়া যাবে । এবার ম্যাচ জেতাবেন স্টার্ক, আশায় নাইট শিবির ।
২৫ কোটি ৭৫ লক্ষ টাকার ক্রিকেটার এখনও ভরসা দিতে পারেননি, তবে এবার তিনি জ্বলে উঠবেন, নাইট আকাশে এমনই আশা । সল্টের জায়গায় হয়ত গুরবাজ খেলবেন । নারিন, বরুণ চক্রবর্তী, রাসেল, রিঙ্কুরা সকলেই মুখিয়ে আছেন বড় আসরে নিজেদের মেলে ধরার জন্য । বারুদ ঠাসা উত্তেজক ম্যাচের অপেক্ষায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

