ভারতীয় দলের কোচ হতে আগ্রহী হরভজন সিং । তিনি জানিয়েছেন, ক্রিকেট তাঁকে অনেক কিছু দিয়েছে । এবার তিনি কিছু ফিরিয়ে দিতে পারলে খুশি হবেন । সুযোগ পেলে রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া জায়গায় তিনি কাজ করতে চান ।
ভাজ্জি আরও জানান, তিনি মনে করেন, জাতীয় দলের ক্রিকেটারদের টেকনিক্যাল স্কিল শেখানোর দরকার নেই । দরকার তাঁদের গাইড করা । দরকার ম্যান ম্যানেজমেন্ট । ভাজ্জির এই ইচ্ছাপ্রকাশের পর বিসিসিআই কী করে এখন সেটাই দেখার ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

