কেরালা ব্লাস্টারস সরকারিভাবে ছেড়ে দিল দিমিত্রিয়স দিয়ামান্তাকসকে । এরপরই জোর জল্পনা, তাহলে কি লালহলুদ জার্সি পড়ছেন দিয়ামান্তাকস? ইস্টবেঙ্গল শিবিরের খবর এখনও চূড়ান্ত কিছু হয়নি । তবে তাঁর জন্য ঝাঁপিয়েছে ম্যানেজমেন্ট ।
এর পাশাপাশি রয় কৃষ্ণার জন্যও চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে । এমনকি মুম্বই সিটির স্ট্রাইকার পেরেরা দিয়াজের সঙ্গেও কথাবার্তা শুরু হয়ে গেল ইস্টবেঙ্গলের । প্রসঙ্গত, পেরেরা দিয়াজের সঙ্গে মুম্বই সিটির চুক্তি শেষ হচ্ছে । যদিও বেঙ্গালুরু এফসিও তাঁকে পেতে মরিয়া । কিন্তু আসরে নেমে ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে গিয়েছে ।
তবে শেষ পর্যন্ত কোন স্ট্রাইকারকে এবার ক্লেটন সিলভার পাশে দেখা যাবে সেটা আগামী সপ্তাহখানেকের মধ্যেই চূড়ান্ত করে ফেলবে লাল হলুদ ম্যানেজমেন্ট ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

