বলিপাড়ায় ফের সুখবর! ‘পাওয়ার কাপল’ দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর ইতিমধ্যেই নতুন অতিথি আসার খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সোমবার মুম্বইতে ভোট দিতে এসে অভিনেত্রীর বেবি বাম্প স্পষ্ট দেখা যায়। এরইমধ্যে আরও এক বলি নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ল। তিনি বলিউডের ‘চিকনি চামেলি’ ক্যাটরিনা কইফ। সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে জল্পনা শুরু হয়েছে অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কইফ।

জানা গিয়েছে, এই মুহূর্তে লন্ডনে রয়েছেন ক্যাটরিনা কইফ (Katrina Kaif)। স্বামী ভিকি কৌশলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। লন্ডনের রাস্তায় ভিকির (Vicky Kaushal) হাত ধরে হাঁটতে দেখা যায় তাঁকে। সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অভিনেত্রীর পরনে ছিল ওভারকোট। এরপরই নেটিজেনদের মধ্যে কৌতূহল শুরু হয়েছে তাহলে কি মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ! পাপারাজ্জিদের নজর এড়াতে মুম্বই থেকে দূরে লন্ডনে থাকছেন তিনি? যদিও এনিয়ে এখনও স্পষ্ট উত্তর মেলেনি।

ক্যাটরিনার ‘প্রেগ্ননেন্সি’ নিয়ে কৌতূহল এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার জল্পনা চলেছে। হালকা, ঢিলে পোশাক পরনে থাকলেই অনেকে মনে করতেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা। তবে প্রতিবারই সেই জল্পনা ভেস্তে গিয়েছে। আরও একবার সেই প্রশ্ন উঠছে। অনুরাগীদের কথায়, খবর সত্যি হলে তারকা দম্পতি শীঘ্রই খুশির খবর ভাগ করে নিক।

২০১৯ সাল থেকেই ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের প্রেমের সম্পর্ক ঘিরে গুঞ্জন শুরু হয়েছিল। বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তবে কেউ নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। ২০২১ সালের ডিসেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভিকি-ক্যাটরিনা। তারপর থেকেই কার্যত সুখবরের অপেক্ষায় অনুরাগীরা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

