ভোট দিতে গিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার বলিউড অভিনেতা আমির খান (Amir Khan) ও কিরণ রাও (Kiran Rao)। ২০২১ সালে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেছিলেন তাঁরা। কিন্তু কখনওই প্রাক্তন সম্পর্কে তিক্ততা দেখা যায়নি। বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গিয়েছে তাঁকে। কয়েকমাস আগে আমিরের মেয়ে ইরার বিয়েতেও ‘হ্যাপি ফ্যামিলি’ দেখা গিয়েছিল। প্রাক্তন দুই স্ত্রীয়ের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছিল আমিরকেও। সোমবার কিরণকে সাথে নিয়েই ভোট দিতে গিয়ে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা।

এদিন একসঙ্গে ভোট দিতে আসেন আমির খান ও কিরণ রাও। অভিনেতার পরনে ছিল কালো টি শার্ট, কিরণ পড়েছিলেন সাদা কুর্তি। বুথ থেকে বেরিয়ে ক্যামেরার সামনে একসঙ্গেই হাসিমুখে আঙুলের ভোটচিহ্ন দেখিয়ে পোজ দেন। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ কটাক্ষ ছুঁড়ে দেয়। তাঁদের কথায়, ‘আপনাদের ডিভোর্সটা কি নাটক ছিল?’ কারও আবার প্রশ্ন, ‘আর কতদিন প্রাক্তনকে নিয়ে ঘুরবেন?’ এমন নানা মন্তব্য দেখা যায়। এর আগেও এমন কটূক্তি শুনতে হয়েছে আমির-কিরণকে। যদিও তা নিয়ে কখনওই খুব একটা গুরুত্ব দেননি তাঁরা।

এদিন ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমির খান বলেন, ‘সকল দেশবাসীকে অনুরোধ করবসকলে ভোট দিন এবং আমাদের এই বিশাল গণতন্ত্রের অংশ হন। কেউ নিজেদের ভোট নষ্ট করবেন না।‘

উল্লেখ্য, রিনা দত্ত ছিলেন আমির খানের প্রথম স্ত্রী। তাঁদের দুই সন্তান- ইরা ও জুনায়েদ। ২০০২ সালে দুজনের বিবাহবিচ্ছেদ হলে রিনা দুই সন্তানের দায়িত্ব গ্রহণ করেন। ২০০৫ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে সারেন আমির খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে তাঁদের পুত্র সন্তান আজাদ রাও খানের জন্ম হয়। ২০২১-এর জুলাই মাসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন আমির খান। তাঁরা জানায়, ডিভোর্স হলেও একই বাড়িতে থাকবেন তাঁরা। বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

