বহরমপুরে ভোট মিটতেই নতুন দায়িত্বে ইউসুফ, এবার অভিষেকের হয়ে প্রচারে প্রাক্তন ক্রিকেটার

চতুর্থ দফায় ভোটগ্রহণ হয়েছে বহরমপুরে। লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে বড় চমক দিয়েছিল তৃণমূল। নাম ঘোষণার পর থেকে মাঠে নেমে সক্রিয় ভূমিকা নিয়ে প্রচার করেছেন তিনি। নিজের কেন্দ্রের ভোট পর্ব মিটতেই এবার দলের তরফে নতুন দায়িত্ব পেলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে নির্বাচনী প্রচার করবেন ইউসুফ পাঠান।

আগামী ১ জুন ডায়মন্ড হারবারে ভোটগ্রহণ রয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ। তিনি নিজে দলের প্রার্থীদের সমর্থনে বিভিন্ন জায়গায় গিয়ে সভা করছেন। এবার নিজের কেন্দ্রে নজর দেবেন অভিষেক। তাঁকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে দলীয় প্রার্থীরা ময়দানে নামছে। জানা গিয়েছে, আগামী বুধবার ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট প্রচারে যাবেন ইউসুফ পাঠান।

সম্প্রতি শাসক দল তৃণমূলের তরফে সপ্তম দফার ভোটে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করেছিল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ৪০ জনের নাম ছিল সেই তালিকায়। বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের নামও ওই তালিকায় রাখা হয়েছে। সেইমতই এবার তিনি অভিষেকের হয়ে ডায়মন্ড হারবারে প্রচার করবেন।

প্তম দফায় অর্থাৎ আগামী ১ জুন উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মথুরাপুর, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগর, ডায়মন্ড হারবারে নির্বাচন হবে। এই ৯ কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার। তৃণমূলের ‘নম্বর ২’ অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ এই কেন্দ্রের দু’বারের সাংসদ। এবারে তাঁর লক্ষ্য হ্যাট্রিক। অভিষেক নিজেও ২৪-এর নির্বাচনে চার লক্ষের বেশী ভোটে জিতবেন বলে দাবি করেছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube