সুজন চক্রবর্তীর পর সৃজন ভট্টাচার্য! বাম প্রার্থীকে ঘিরে আবারও চলল বিক্ষোভ!

খড়দহের পর এবার যাদবপুর । সুজন চক্রবর্তীর পর এবার বিক্ষোভের সম্মুখীন হলেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য । মঙ্গলবার পঞ্চসায়রে তাঁকে উদ্দেশ্য করে দেওয়া হল ‘গো ব্যাক’ স্লোগান । একই সঙ্গে তাঁর গাড়ি লক্ষ্য করে চলল ইট বৃষ্টিও ।

আবারও বাম প্রার্থীর প্রচারে ‘বাধা’ দেওয়ার অভিযোগ সামনে এল । বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে কেন্দ্র করে চলল তুমুল বিক্ষোভ । পুলিশের সামনেই সৃজনের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এদিন । সব মিলিয়ে এদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।

এই আক্রমণের বিষয়ে সৃজন ভট্টাচার্য বলেন, ‘এই বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে । যাদবপুরে তৃণমূল মুখে বাঘ মারছে হাতি মারছে, কিন্তু আসলে ভয় পেয়েছে । তাঁদের হাঁটু ঠকঠক করে কাঁপছে’ ।

প্রসঙ্গত, সোমবার খড়দহে বাধার সম্মুখীন হয়েছিলেন সুজন চক্রবর্তী । একই সঙ্গে জানা যায় নাকতলায়, সৃজন ভট্টাচার্যের পোস্টার, ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগও ওঠে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube