সুপার স্পেশালিটি হাসপাতালে সদ্যজাত কন্যার মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল । সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় মঙ্গলবার মৃতার বাড়ির লোকেরা বিক্ষোভ দেখান । বিক্ষোভের খবর পেয়ে হাসপাতালে পৌছয় বালুরঘাট থানার পুলিশ । পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এদিন ।
জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের নাজিরপুর যশাহারের হাসিমুন্নারা খাতুন ১৮ মে প্রসব বেদনায় বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি হন । পরের দিন ১৯ মে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন । অভিযোগ ওঠে, জন্মের পরেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে । পরবর্তীতে মৃত্যু হয় তার । এই ঘটনায় পরিবারের লোকেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ।
শিশু মৃত্যুতে অভিযোগ ওঠে, চিকিৎসায় গাফিলতির জেরেই শিশুটির মৃত্যু হয়েছে । সেই সঙ্গে তাঁদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও করেন আত্মীয়রা । এই ঘটনায় অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের সুপার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

