বোমা উদ্ধার হল হুগলির পুড়শুড়া বিধানসভার বালিপুরের পূর্ব রাধানগর ২৬৯ নম্বর বুথে । পঞ্চম দফার ভোট চলাকালীন বোমা উদ্ধার হল । পুরশুড়া বিধানসভার বালিপুরের পূর্ব রাধানগরে উদ্ধার হয় দু’টি বোমা ।
পুলিশ বোমাগুলি উদ্ধার করে । এদিনের এই ঘটনায়, স্থানীয়দের অভিযোগ, রবিবার রাতে ভোট কেন্দ্র থেকে কিছুটা দূরে বেশ কয়েকজন দফায় দফায় বোমাবাজি করে । সেই ঘটনায় গতকালকের পর আজ, সোমবার, ওই এলাকায় দু’টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ ।
এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরও । সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের দফতর থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । খবর পাওয়া মাত্রই, বোম স্কোয়াড এবং QRT (কুইক রেসপন্স টিম)-কে ঘটনাস্থলে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

