‘যতই হাত মেলাক..’, ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান নিয়ে খোঁচা প্রধানমন্ত্রীর

ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান নিয়ে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলায় নির্বাচনী প্রচারে এসে শাসক দল ও কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন তিনি। দুই দলকে ‘ডুবন্ত জাহাজ’ বলেও কটাক্ষ করেন। সোমবার ঝাড়গ্রামে দলীয় প্রার্থীর সমর্থনে এসে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সোমবার একদিকে পঞ্চম দফার ভোট ছিল দেশ তথা বাংলায়। তার মধ্যেই নির্বাচনী প্রচারে বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিকেলে ঝাড়গ্রামে সভা করেন তিনি। সেখানেই ইন্ডিয়া জোটকে নিশানায় এনে প্রধানমন্ত্রী দাবি করেন, ‘৫ দফা ভোটে ইন্ডিয়া জোট পরাস্ত। ইন্ডিয়া জোটের ভাঙনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।’ সোমবার পাঁচ দফার ভোটগ্রহণ হয়। এখনও দু’দফা ভোট বাকি রয়েছে তার আগে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী। ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান নিয়ে মোদী বলেন, ‘কাল পর্যন্ত কংগ্রেসকে গালি দিচ্ছিল কিন্তু এখন আবার বলছে ইন্ডিয়া জোটের অংশ। কটাক্ষ করে আরও বলেন, ‘কংগ্রেসের জাহাজ ডুবে গিয়েছে। তৃণমূলের জাহাজ ফুটো হয়ে গিয়েছে। যতই হাত মেলাক দুই দলই ডুববে।’

জাতীয় রাজনীতিতে ‘ইন্ডিয়া’ জোট তৈরি হলেও বাংলায় কোনও জোট নেই বলে কার্যত ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের প্রচারে দাঁড়িয়েও তিনি জানিয়েছেন, তিনি ইন্ডিয়া জোটের সঙ্গেই রয়েছে কিন্তু বাংলার কংগ্রেস, সিপিএমের সঙ্গে নেই। তৃণমূল ও দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করতে পিছুপা হন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বিগত কিছু সময়ে তৃণমূল-অধীর তরজা মারাত্মক রূপ নিয়েছে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশেরই।

সম্প্রতি মুম্বই জোটের বৈঠকে অধীর প্রসঙ্গে মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি স্পষ্ট বার্তা দেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে আছেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য অধীর চৌধুরী কেউ নন। হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে চলতে হবে। আর যদি হাইকমান্ডের সিদ্ধান্ত কেউ না মানতে পারে তাহলে তাঁকে দল থেকে বেরিয়ে যেতে হবে।‘ পাল্টা অধীর জানান, ‘কংগ্রেসকে যে নষ্ট করতে চায় তার সঙ্গে খাতির নয়।‘ অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে নিয়ে নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দেন অধীর চৌধুরী।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube