দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ । ভোটের উৎসবে অংশ নিলেন বলিউডের তারকারাও ।

মহারাষ্ট্রে ৪৮টির মধ্যে নির্বাচন ছিল ১৩টি কেন্দ্রে । দেশের উন্নয়নে শামিল হতে দেখা গেল বি-টাউনের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীদের । বাদ পড়লেন না শিল্পপতি ও খেলওয়াড়রাও ।

এদিন জামাই শরমন জোশি-র সঙ্গে ভোট দিতে দেখা গেল বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়াকে । ভোট কেন্দ্রের বাইরে ছেলে অর্জুন তেন্ডুলকরের সঙ্গে দেখা গেল প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে ।

দক্ষিণ মুম্বইতে সপরিবারে ভোট দিলেন মুকেশ আম্বানি । পাশাপাশি সপরিবার ভোট দিতে কেন্দ্রে পৌঁছন পরিচালক রাকেশ রোশন, অভিনেতা ঋত্বিক রোশন ।

সকাল সকাল ভোটদান করলেন, কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুশ গোয়েল, অনিল আম্বানি, অক্ষয় কুমার । বেলার বাড়তেই লেন্সবন্দি হলেন পরেশ রাওয়াল, শাহিদ কাপুর, সানিয়া মালহোত্রা । বাদ পড়লেন না বলিউডের বাদশাহ শাহরুখ খানও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

