যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল সোমবার রাতে । পোস্টার, ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নাকতলা এলাকায় । এই কাণ্ডটী ধরা পড়ে সিসিটিভি ফুটেজে ।

প্রকাশ্যে এল যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোস্টার ছেঁড়ার অভিযোগ । নাকতলায় পোস্টার, ফ্লেক্স ছেঁড়া ঘিরে চাঞ্চল্য ছড়াল এদিন । তবে পোস্টার ছেঁড়ার ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে । তাতে দেখা যায় বাইকে করে ঘটনাস্থলে আসে কিছু দুষ্কৃতী । তাঁরাই এলাকায় বাম প্রার্থীর পোস্টার, ফ্লেক্স, ফেস্টুন ছিড়ে দেয় ।
পাশাপাশি জানা যাচ্ছে, নিকটবর্তী বহু এলাকাতেই এই ধরণের ঘটনা ঘটানো হয়েছে । এই ঘটনায় অভিযোগের তির উঠছে শাসকদলের বিরুদ্ধেই । ইতিমধ্যেই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বামেদের পক্ষ থেকে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

