অর্জুন সিং-কে কালো পতাকা! ব্যারাকপুরে ধুন্ধুমার

ব্যারাকপুরের টিটাগড়ে বাঁধল ধুন্ধুমার কাণ্ড । বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে কালো পতাকা দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা । দুই রাজনৈতিক দলের মধ্যে বাঁধল তুমুল সংঘর্ষ । পঞ্চম দফার নির্বাচনের দিনই উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুরের টিটাগড় অঞ্চল ।

তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে এদিন ব্যাপক সংঘর্ষ বাঁধে । বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে কালো পতাকা দেখানো হয় । যার জেরে ধুন্ধুমার পরিস্থিতি বাঁধে ওই এলাকায় । বিক্ষোভ হটাতে কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ শুরু করে এদিন । ঘটনায় বারবার উত্তপ্ত হয়ে ওঠে টিটাগড় ।

এই ঘটনায় উদ্বিগ্ন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে আগামী দু’ঘণ্টার মধ্যে অ্যাকশন‌ টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । একই সঙ্গে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে আনার নির্দেশও দেওয়া হয় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ।

পাশাপাশি জানা যায়, বীজপুরে অর্জুন সিংকে উদ্দেশ্য করে ‘গো-ব্যাক’ দেওয়া হয় । স্লোগান দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে । যার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় বীজপুরেও । অন্যদিকে ব্যারাকপুরের মণ্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে ঘিরে বিক্ষোভ চলে । জানা যায়, তাঁর গাড়িও ভাঙচুর করা হয় এদিন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube