রাজনীতিতে সন্ন্যাসীদের ‘অংশগ্রহণ’ নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছিল বিতর্ক । সোমবার আরও তীব্র আকার নেয় সেই তরজা । এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ দিলেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে আইনি চিঠি পাঠালেন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ । মুখ্যমন্ত্রীর করা মন্তব্যে কার্তিক মহারাজের সম্মানহানি হয়েছে; এই মর্মে এবার আইনি নোটিশ পাঠানো হল রাজ্যের মুখ্যমন্ত্রীকে । পাশাপাশি জানা যায়, আগামী ৪ দিনের মধ্যে ওই চিঠির জবাব দিতে আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে । ৪ দিনের মধ্যে তাঁর জবাব না পেলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয় সেই চিঠিতে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তাঁর এক্স হ্যান্ডেলে সেই চিঠি প্রকাশ্যে আনেন ।
তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছিলেন বিজেপির হয়ে প্রচারে অংশ নিচ্ছেন ভারত সেবাশ্রম সংঘ , রামকৃষ্ণ মিশন ও ইস্কনের মতো সংস্থার সন্ন্যাসীরা । রাজনীতিতে সন্ন্যাসীদের অংশগ্রহণ নিয়ে শনিবার সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিষয়ে পাল্টা জবাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও । রবিবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিম্নস্তরের রাজনীতি করার কটাক্ষ করেন নরেন্দ্র মোদী । তিনি বলেন, ‘ভোটের স্বার্থে সব সীমা পেরিয়েছে তৃণমূল’ । তাঁর আরও সংযোজন, এই ধরণের মন্তব্য করে প্রতিষ্ঠানগুলির অসম্মান করছে তৃণমূল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

