রাজ্যে পঞ্চম দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্বে ধনেখালিতে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ও ধনেখালির বিধায়িক অসীমা পাত্রর মধ্যে ব্যাপক বিক্ষোভ দেখা যায় সোমবার ।
এদিনের ঘটনায় অভিযোগ ওঠে, ১৫৯ নম্বর মোহিতপুর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে যান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । সেখানেই ধনেখালি বিধায়ক অসীমা পাত্রর বাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন লকেটের অনুগামীরা । এই ঘটনায় স্থানীয় বুথে কর্তব্যরত জওয়ান এবং পুলিশরা বাধা দিতে চেষ্টা করলেও কোন ফল হয় না ।
এরপর অসীমা পাত্রের অনুগামীরা পাল্টা জবাব হিসেবে লকেটের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন । মুখোমুখি হয় জুজুধান দুই পক্ষ । এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় এদিন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

