ফিডার ক্যানাল থেকে উদ্ধার শিশুর দেহ!

আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল সে । সেখানেই ঘটে বিপত্তি । ফিডার ক্যানাল থেকে উদ্ধার হল সাত বছরের এক শিশু কন্যার মৃতদেহ । সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে । পুলিশ সুত্রে জানা যায়, মৃত শিশু কন্যার বয়স ৭ বছর । তার বাড়ি ফরাক্কা থানার অন্তর্গত খোদাবন্দপুর গ্রামে ।

মৃত শিশু কন্যার বাবার অভিযোগ, শনিবার বিয়ের আমন্ত্রণে তাঁর মেয়েকে নিজের কাকিমা, তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যান সামশেরগঞ্জ থানার উত্তর কৃষ্ণনগর গ্রামে । শনিবার দুপুরের পর থেকেই হঠাৎ তাঁর কন্যা নিখোঁজ হয়ে যায় । জানা যায় বহু খোঁজাখুঁজি করেও না পাওয়ায় রবিবার রাতে থানায় ‘নিখোঁ’জ অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা ।

এরপর সোমবার সকালেই সামশেরগঞ্জের ফিডার ক্যানেলে শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয় । স্থানীয় বাসিন্দারা ও মাঝিরা খবর দেন পুলিশ প্রশাসনকে । খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায় । এদিকে বিয়ে বাড়ি এসে এভাবে শিশু কন্যার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube