একটি বাড়ির ভিতর থেকে যুবক-যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার হল রবিবার । রায়গঞ্জের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এদিন । পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয় ।
রবিবার সকালে বাবলু বর্মন নামে এক যুবক গরু চড়াতে যাওয়ার সময় পচা গন্ধ পান । দ্রুত তিনি স্থানীয় বাসিন্দাদের ডেকে আনেন । সূত্রের খবর, রায়গঞ্জ থানার মধুপুরে রঞ্জিত দাস নামে এক ব্যাক্তির বাড়ি রয়েছে । কোনও প্রয়োজনে তিনি ওই বাড়ি ছেড়ে শিলিগুড়িতে বসবাস শুরু করেন । তারপর থেকে বাড়িটি ফাঁকা অবস্থায় ছিল বলেই দাবি ওঠে ।
তাঁরাও দুর্গন্ধ পাওয়ার অভিযোগ করেন । পরবর্তীতে রায়গঞ্জ পুলিশকে খবর দেওয়া হয় ।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় । ঘরের তালা ভেঙে যুবক-যুবতির পচাগলা দেহ উদ্ধার করা হয় । মৃত যুবক যুবতীর পরিচয় জানা যায়নি ।
পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে । একই সঙ্গে মৃত যুবক, যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মধুপুরে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

