‘এটা দিদি নং ওয়ানের ভোট না’, রচনাকে BJP-তে আসার ‘প্রস্তাব’ লকেটের!

পঞ্চম দফায় ভোট চলছে হুগলি লোকসভা কেন্দ্রে। সকাল থেকে ঘুরে বিভিন্ন বুথের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরমধ্যেই একে অপরকে নিয়ে মন্তব্যও করছেন দুই তারকা প্রার্থী। ভোটের দিনেই রচনাকে কার্যত বিজেপিতে আসার প্রস্তাব দিলেন লকেট চট্টোপাধ্যায়! কী প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থীর?

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের দাবি , উনি (রচনা) এখন নতুন, ওনার আশেপাশে কত চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছে উনি জানেন না। আসা করি নির্বাচনের পর আর তৃণমূলের দিকে ফিরে তাকাবেন না। যদি উনি সক্রিয় রাজনীতিতে আসতে চান তাহলে বিজেপির হাত ধরতেই হবে। কটাক্ষ করে বিজেপি প্রার্থী বলেন, ‘ এটা দিদি নম্বর ওয়ানের ভোট না, কোরাপশন নম্বর ওয়ানকে হঠানোর ভোট।‘

লকেটের মন্তব্যের পাল্টা ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ও (লকেট) চায় সবাইকে নিয়ে চলে যাবে, কিন্তু সেটা হবে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব এতটাই যে তাঁর ওপর কোনও প্রভাব চলতে পারে না।‘ তাঁর কথায়, ভোটের দিনে অনেকে অনেক কথাই বলে, প্ররোচনা দেওয়ার চেস্তাকরে কিন্তু সেগুলো গুরুত্ব দিলে চলবে না।

রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নবাগতা। গত মার্চ মাসে ব্রিগেডের মঞ্চে হুগলি কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে কার্যত চমক দিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। প্রথমবার নির্বাচনী ময়দানে তিনি। প্রচার চলাকালীন নিজের নানা মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়ে গিয়েছিল। অন্যদিকে, লকেট চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরেই রাজনীতিতে আছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে হুগলি কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন তিনি। রচনা ও লকেট একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। একসময়ের সহকর্মী এখন প্রতিদ্বন্দ্বী। তাই এই কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছেন সব মহলের।   

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube