বলিউডে আবার সুখবরের পালা । মা-বাবা হলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম ও তাঁর পরিচালক স্বামী আদিত্য ধর । সোমবার সামাজিক মাধ্যমে এই সুখবরটি নিজের অনুগামীদের সঙ্গে ভাগ করে নিলেন এই সুখবর । পুত্রের নাম রেখেছেন বেদাবিদ ।

গত ১০ মে অক্ষয় তৃতীয়ার তাঁদের ঘরে এল নতুন সদস্য । সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে নায়িকা জানান, ‘আমরা আমাদের পুত্র বেদাবিদের আগমনের কথা ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত । অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে ওর জন্ম হয়েছে । আপনারা ওকে আশীর্বাদ ও অনেক ভালোবাসা দেবেন ।’
২০২১ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিচালক আদিত্য ধরের সঙ্গে । আদিত্যর ‘উরি-দ্য সারজিকাল স্ট্রাইক’, ‘আর্টিকেল ৩৭০’ -এর মতো একাধিক ছবিতে কাজও করেছেন ইয়ামি । এই ছবির জন্য সেরা পরিচালকের জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। ‘উরি -দ্য সারজিকাল স্ট্রাইক ‘ ছবির জন্য আদিত্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

