বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত দীর্ঘদিন অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। এবার তিনি সরাসরি নির্বাচনী ময়দানে। চলতি লোকসভা ভোটে নিজের শহর হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির টিকিটে লড়ছেন তিনি। আর প্রার্থী হতেই অনুরাগীদের দুঃসংবাদ শোনালেন অভিনেত্রী।

গত মঙ্গলবার মান্ডি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পেশ করেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এরপরই ঘোষণা করেন, নির্বাচনে জিতে সাংসদ হলে তিনি অভিনয় ছেড়ে দেবেন। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই নিজের পুরো সময়টাই প্রচারে ব্যস্ত থাকেন তিনি। অভিনেত্রীর কথায়, সাংসদ হলে দায়িত্ব বাড়বে। সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ বাড়বে। সেইসময় কেবল একদিকেই মনোনিবেশ করতে চান।

কঙ্গনা রানাউত আরও জানিয়েছেন, এই সময় তাঁর হাতে কিছু প্রজেক্ট আছে। এছাড়া কিছু কমিটমেন্ট আছে। সেগুলি পূরণ হলেই তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। বেশ কিছু পরিচালক তাঁর সিদ্ধান্ত বদল করার অনুরোধ করেছেন বলেও জানা যায়। এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘বহু নির্মাতারাই বলেন আমাদের কাছে একজন ভালো অভিনেত্রী আছে, প্লিজ যেও না।‘

বলিউডে কাজ করলেও ইন্ডাস্ট্রির কিছু মানুষদের ভুল চোখে পড়লে বরাবরই প্রকাশ্যে কথা বলেছেন কঙ্গনা। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ‘নেপোটিজম’ বিতর্কে সরব হয়েছিলেন অভিনেত্রী। কঙ্গনা রানাউতের মুখে বরাবরই মোদীর প্রশংসা শোনা গিয়েছে। জল্পনা ছিলই, তা বাস্তব করেই অভিনেত্রীকে টিকিট দেয় বিজেপি।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

