হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির । রবিবার ইরান প্রেসিডেন্টের হেলিকপ্টার আজারবাইজানে ভেঙে পড়ে । নিখোঁজ থাকার পর সোমবার প্রেসিডেন্টের হেলিকপ্টারটির খোঁজ মেলে ।

ঘটনাস্থল খুঁজে বের করে জানা যায় হেলিকপ্টারটি অগুনে সম্পূর্ণভাবেই পুড়ে গিয়েছে । রবিবার আজারবাইজানের জোলফার পার্বত্য অঞ্চলে ভেঙে পড়ে কপ্টারটি । খারাপ আবহাওয়ার কারণে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল উদ্ধার কাজ । হেলিকপ্টারে মোট যাত্রী ছিলেন ১১ জন । প্রেসিডেন্ট রাইসি সহ মৃত্যু হয়েছে বিদেশমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান, মালেক রেহমতি, ইমাম মোহম্মদ আলি আলে-হাশেমের । ঘটনাস্থল খুঁজে বের করে জানা যায় হেলিকপ্টারটি অগুনে সম্পূর্ণভাবেই পুড়ে গিয়েছে ।

প্রসঙ্গত, রবিবার আজারবাইজানে একটি বাধ উদ্বোধনে গিয়েছিলেন প্রেসিডেন্ট । ফেরার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কপ্টারটি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

