কিরগিস্তানের রাজধানী বিশকেকে বিদেশী পড়ুয়াদের উপর চলছে হামলা । বাদ যাচ্ছেন না ভারতীয় পড়ুয়ারাও । এই পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়াদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছে ভারত । একই সঙ্গে সমস্যায় পড়লে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয় ।
কিরগিস্তানে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । যদিও পাকিস্তান দূতাবাস সূত্রে জানানো হয়, বিশকেক শহরে কিছু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে হামলার ঘটনা ঘটে । সেই সকল হোস্টেলে মূলত পাকিস্তানি, বাংলাদেশী সহ বেশ কিছু ভারতীয় পড়ুয়াও রয়েছে বলে জানা যায় ।

এই বিষয়ে কিরগিস্তানের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, আইনি পথে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে । ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের আটক করা হয়েছে বলেও জানানো হয় । পাশাপাশি ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয় “আমাদের পড়ুয়াদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি । বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এই মুহূর্তে পড়ুয়াদের আপাতত বাড়িতেই থাকতে বলা হচ্ছে । কোনও সমস্যা হলে, ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে । আমাদের ২৪*৭ যোগাযোগের নম্বর ০৫৫৫৭১০০৪১ ।” পোস্টটি রিট্যুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ।

প্রসঙ্গত পাকিস্তানি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, গত ১৩ মে কিরগিজ ও মিশরীয় পড়ুয়াদের মধ্যে অশান্তি শুরু হয় । তারপর থেকেই ক্রমাগত উত্তপ্ত হতে থাকে গোটা পরিস্থতি । উল্লেখ্য, ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে জানা যায়, বর্তমানে কিরগিস্তানে ১৪৫০০ ভারতীয় পড়ুয়া রয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

