প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনেই বিজেপিতে ভাঙন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামে বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। শাসক দলের পতাকা হাতে তুলে নিতেই বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন প্রাক্তন সাংসদ।
রবিবার নির্বাচনী প্রচার করতে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে অভিষেকের হাত থেকে দলীয় পতাকা নিয়েই তৃণমূলের যোগ দেন কুনার হেমব্রম। জঙ্গলমহল বিজেপির শক্ত ঘাটি বলেই পরিচিত। আগামী ২৫ মে, ষষ্ঠ দফায় ভোট রয়েছে এই কেন্দ্রে। এরমধ্যেই দলে ভাঙন, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, এরফলে বেশ অস্বস্তিতেই পড়েছে বিজেপি।
২০১৯ সালের নির্বাচনে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম জয়লাভ করেন। এবারে তাঁকে টিকিট দেবে না দল, এমনটা আগেই আঁচ করেছিলেন তিনি। এরপরই মার্চের শুরুতেই গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন কুনার হেমব্রম। সেইসময় ব্যক্তিগত কারণে দলত্যাগের সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন। প্রাক্তন সাংসদের আশঙ্কা সত্যি করেই চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করে পদ্ম শিবির।
ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন সম্পর্কে কুনার হেমব্রমের শ্যালক। তাঁর স্ত্রীর পিসতুতো দাদা কালীপদ। তৃণমূল প্রার্থীর হয়ে কুনার হেমব্রম প্রচারে নামবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

