নির্বাচনী আবহে আরও তীব্র হয়ে উঠল মোদী-মমতা তরজা । ভারত সেবাশ্রম সংঘ , রামকৃষ্ণ মিশন নিয়ে আরামবাগে বিস্ফোরক হয়ে উঠেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মন্তব্যেরই পাল্টা জবাব দিলেন নরেন্দ্র মোদী ।
তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছিলেন বিজেপির হয়ে প্রচারে অংশ নিচ্ছেন ভারত সেবাশ্রম সংঘ , রামকৃষ্ণ মিশন ও ইস্কনের মতো সংস্থার সন্ন্যাসীরা । রাজনীতিতে সন্ন্যাসীদের অংশগ্রহণ নিয়ে শনিবার সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিম্নস্তরের রাজনীতি করার কটাক্ষ করেন নরেন্দ্র মোদী । তিনি বলেন, ‘ভোটের স্বার্থে সব সীমা পেরিয়েছে তৃণমূল’ । তাঁর আরও সংযোজন, এই ধরণের মন্তব্য করে প্রতিষ্ঠানগুলির অসম্মান করছে তৃণমূল ।
এদিন প্রধানমন্ত্রী জানান, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের মতো সংগঠনগুলি পশ্চিমবঙ্গের গর্ব । তিনি বলেন, শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থে ওই মানবকল্যানকর সংগঠন গুলির অপমান মেনে নেওয়া যায়না । এই তরজার মধ্যেই এদিন পুরুলিয়ার সভামঞ্চে দেখা যায় পুরুলিয়ার ভারত সেবাশ্রমের প্রধান নিত্যসুধানন্দ মহারাজকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

