লোকসভা নির্বাচনের প্রচারে বাংলায় এসে আরও একবার দুর্নীতি নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪ জুনের পর থেকেই সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটের প্রসঙ্গও টেনে আনেন তিনি।
রবিবার দুপুরেই ভোট প্রচার করতে বাংলায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে পুরুলিয়ায় প্রথম সভাটি করেন তিনি। সভার শুরু থেকেই দুর্নীতি ইস্যুতে সুর চড়ান মোদী। কংগ্রেস, তৃণমূলকে একযোগে আক্রমণ শানান। প্রধানমন্ত্রীর অভিযোগ, তৃণমূলের নেতা-মন্ত্রীদের বাড়িতে নোটের পাহাড় উদ্ধার হচ্ছে। কংগ্রেস নেতাদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে। জীবনে কখনও একসঙ্গে এত টাকা দেখিনি। নিজেরা দুর্নীতি করে হাতেনাতে ধরা পড়ছে আর মোদীকে দুষছে।‘
সাধারণ মানুষের উদ্দেশ্যে ‘মোদীর গ্যারান্টি’ নিয়ে প্রধান্মন্ত্রীর বার্তা, ৪ জুনের পর নতুন সরকার তৈরি হতেই এরকম সব দুর্নীতিবাজদের জেলেই জীবন কাটাতে হবে। ৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও তীব্র অ্যাকশন হবে। পাশাপাশি দুর্নীতিগ্রস্তদের কাছ থেকে যে টাকা পাওয়া যাচ্ছে তাও সাধারণ মানুষকে ফেরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান মোদী।
২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে বিরোধীদের নিশানায় আনেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০১৪ সালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম। ২০১৯ সালেও সব দুর্নীতিবাজদের পাকড়াও করার কথা বলেছিলাম। ২০২৪-এ দাঁড়িয়ে বলছি এবারও দুর্নীতিবাজদের জেলের বাইরে থাকতে দেবেন না বলে কড়া বার্তা প্রধানমন্ত্রীর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

