লোকসভা নির্বাচনের মধ্যেই বিজেপিকে নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী ভোটকুশলী প্রশান্ত কিশোরের। নরেন্দ্র মোদী সহ বিজেপির নেতৃত্বরা বলছেন, ‘আব কি বার, ৪০০ পার’। কিন্তু পিকের পর্যবেক্ষণ দেশে ৪০০ টি আসন পাবে না পদ্ম শিবির। ২০২৪-এ কি কেন্দ্রে বিজেপির প্রত্যাবর্তন হবে? প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী হ্যাট্রিক করতে পারবেন? কী জানিয়েছেন প্রশান্ত কিশোর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পিকে (Prashant Kishor) দাবি করেছেন, চলতি নির্বাচনেই বোঝা যাচ্ছে ‘ব্র্যান্ড মোদী’ ফ্যাক্টর নয়। শুধুই নরেন্দ্র মোদীর নামে বিজেপি ভোট আদায় করতে পারবে না। সাধারণ মানুষরাই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাচ্ছে। তাঁর আরও দাবি, ‘যে দেশে এখনও এমন অনেক মানুষ আছেন যারা দৈনিক ১০০ টাকার বেশী উপার্জন করতে পারেন না সেখানে দাঁড়িয়ে সরকার বিরোধী হওয়া বড় কোনও বিষয় নয়।‘
প্রশান্ত কিশোর আরও বলেন, ২০১৪ কিংবা ২০১৯ সালে নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রতি মানুষের যে সমর্থন দেখা গিয়েছে এবারে তা নেই। তবে ফের একবার বিজেপির সরকারই যে কেন্দ্রে ফিরবে সেবিষয়েও কোনও সংশয় নেই। সেক্ষেত্রে আসন সংখ্যা ৪০০ পার করতে পারবে না। তিনশোর কিছু বেশী আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে বিজেপিকে।
উল্লেখ্য, গত মাসে ভোট শুরুর আগে পিকে দাবি করেছিলেন, বাংলায় তৃণমূলের থেকে ভালো ফল করবে বিজেপি। পদ্ম শিবির রাজ্যে এক নম্বর দল হিসেবে উঠে আসতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। সেইসময়েই প্রশান্ত কিশোর বলেছিলেন, ‘বিজেপির পক্ষে সারা দেশে ৩৭০ টি আসন পাওয়া মুশকিল।‘ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই ময়দানে নেমেছে বিজেপি। বাংলায় বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই লক্ষ্য পূরণ হয় কিনা সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

