আবারও রক্তাক্ত উপত্যকা । শনিবার জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষদের উপরেই হামলা চালাল জঙ্গিরা । নাশকতায় নিহত হন এক বিজেপি নেতা । জঙ্গি হামলায় আহত হয়েছে পর্যটকরাও ।
হামলা চলে সোপিয়ান ও অনন্তনাগে । জঙ্গিদের হামলায় সোপিয়ানের হিরপুরা গ্রামের বিজেপি নেতা আইজাজ় আহমেদ শেখের মৃত্যু হয় । তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায় । একই সঙ্গে অনন্তনাগে গুলিবিদ্ধ হন এক পর্যটক দম্পতি, ফারহা ও তব্রেজ । তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সূত্রের খবর তাঁরা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে । জঙ্গিদের খুঁজে বার করতে এলাকায় তল্লাশি চালানো হয় । একই সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে বলেও জানা যায় ।
সোমবার বারামুল্লাতে রয়েছে নির্বাচন । পাশাপাশি ২৫ মে নির্বাচন রয়েছে অনন্তনাগে । তার আগেই এই ধরণের নাশকতা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

