উদ্ধার মহিলার মৃতদেহ সহ ২ সংজ্ঞাহীন ব্যক্তি! ভয়ানক ঘটনায় চাঞ্চল্য গোয়ালপোখরে !

রবিবার সকালে রীতিমতো শিউরে ওঠার মত দৃশ্য দেখা গেল ধরমপুর এলাকার বাংলা-বিহার সীমান্তের এক শ্মশানে । এক মহিলার দেহ সহ আরও দুইজনের সংজ্ঞাহীন দেহ উদ্ধার করা হল উত্তর দিনাজপুরে । ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার ধরমপুর শ্মশান ঘাটে । দেহ তিনটি একসঙ্গে পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা আঁতকে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার ধরমপুর এলাকার বাংলা-বিহার সীমান্তের এক শ্মশানে এক মহিলার অর্ধনগ্ন পচা গলা মৃতদেহ দেখতে পাওয়া যায় । স্থানীয় বাদিন্দারা মহিলার মৃতদেহ সহ তিনটি দেহ দেখতে পান । এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

খবর পেয়ে গোয়ালপোখর থানার পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সেখানে হাজির হন । মহিলার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন মিলেছে । এই দৃশ্য দেখে গ্রামবাসীরা চমকে ওঠেন । গোয়ালপোখর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠায় । কিভাবে মৃতদেহটি শ্মশানে পাওয়া যায় তা নিয়ে রহস্য দানা বাঁধছে ।

গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নূর আলমের দাবি, এরা ভবঘুরে হতে পারে । পরিচয় না জানা পর্যন্ত আসল কারণ জানাকঠিন । মৃত মহিলা ও অন্যান্য ব্যক্তিরা বিহারের বাসিন্দা হতে পারে বলেও তাঁর অনুমান । তিনজনের কাউকেই সনাক্ত করা সম্ভব হয়নি । মৃত এবং আহতদের পরিচয় জানতে ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube