পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আমরাই এলাকার ডেরা থেকে উদ্ধার করা হল চুরি যাওয়া ৬ টি মোটরসাইকেল । ঘটনায় গ্রেফতার করা হয় মোটরসাইকেল চুরির পান্ডা প্রবোধ মণ্ডল ওরফে লালটুকে ।
এই ঘটনায় জানা যায়, ধৃতের বাড়ি জামুরিয়াতে । তাঁকে হেফাজতে নিয়ে চুরি করা মোটরসাইকেলগুলি রাখার ডেরার খোঁজ পায় পুলিশ । তাঁর দেওয়া তথ্য খতিয়ে দেখে আরও বাইক উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ডিসিপি ইস্ট অভিষেক গুপ্ত । এই চক্রের বাকিদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানান পুলিশকর্তা ।
প্রসঙ্গত, গত তিন মাসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানা সহ আরও কয়েকটি থানায় একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছিল । এরপরই ডিসিপি ইস্ট-এর নির্দেশে দুর্গাপুর থানার ওসি প্রসেনজিৎ রায়ের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয় । বিশেষ টিম তদন্ত নেমে এই বাইক চুরির কিনারা করে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

