রাজ্যে চলছে লোকসভা নির্বাচন । এরই মধ্যে কাশ্মীর থেকে বাংলায় আসছে বাহিনী । এবার কাশ্মীর থেকে আনা হচ্ছে নাশকতা দমনে দক্ষ কনস্টেবলদের । তাঁদেরকে ষষ্ঠ ও সপ্তম দফার ভোটগ্রহণে মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে । রবিবারই কাশ্মীর থেকে রাজ্যে আসছে ১০০ কনস্টেবল ।
কাশ্মীরে একাধিক নাশকতা দমন অভিযানের কাজে ব্যবহৃত ১০০জন কনস্টেবলকে এবার আনা হচ্ছে রাজ্যে । জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, কাশ্মীর থেকে কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন অফিসারকেও এ রাজ্যের ভোট পরিচালনার জন্য আনা হচ্ছে । মূলত ষষ্ঠ এবং সপ্তম দফায় ব্যবহার করার জন্য এই ফোর্সকে বঙ্গে আনছে নির্বাচন কমিশন ।
একই সঙ্গে নির্বাচন কমিশন সূত্রে আরও খবর, আজই এ রাজ্যে আসছেন কাশ্মীর থেকে ১০০জন কনস্টেবল এবং কয়েকজন অফিসার । ষষ্ঠ এবং সপ্তম দফায় মূলত দুই মেদিনীপুর, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনার ডায়মন্ড হারবার, যাদবপুর, বসিরহাটে এই ফোর্স ব্যবহার করা হবে । অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ।
ইতিমধ্যে ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস দুই মেদিনীপুরের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার পক্ষে সওয়াল করেছেন । নির্দেশের দু’দিনের মাথায় কাশ্মীর থেকে বিশেষ এই ফোর্স আনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

