চলতি মাসের শেষেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’। এনিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর। আগামী ২২ মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। ২৪ মে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কতটা শক্তিশালী হবে এই নয়া ঘূর্ণিঝড়! ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে কি? জেনে নিন বিস্তারিত।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২২ মে সাগরে নিম্নচাপ তৈরি হলে সেটি ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগোবে। ২৪ মে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার নাম দেওয়া হয়েছে ‘রেমাল’ (Cyclone Remal)। ২৫ মে সন্ধ্যের পর এটি বাংলাদেশ ও বাংলার উপকূলে প্রবেশ করতে পারে। তবে এই ঘূর্ণিঝড় কতটা ক্ষয়ক্ষতি করতে পারে তা এখনও স্পষ্ট জানানো যায়নি আবহাওয়া দফতরের তরফে।

এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কার মাঝেই বাংলায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, রবিবার কলকাতা সহ বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা। তবে অস্বস্তিকর গরম আবহাওয়া বজায় আছে। আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

