অস্বস্তিকর গরমের মধ্যেই মিলল বৃষ্টির পূর্বাভাস!

রবিবার সকালের আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিন গরমের অস্বস্তি চলবে দিনভর । উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে গরম ও অস্বস্তি যথেষ্ট থাকবে বলেই খবর । প্রায় তাপপ্রবাহের মতো পরিস্থিতিই তৈরি হবে । একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে।

তবে রবিবার দিনভর গরম ও অস্বস্তি থাকলেও দক্ষিণবঙ্গে বিকেলের দিকে বৃষ্টি শুরু হবে বলেই আবিহাওা দফতর সূত্রে জানাচ্ছে । কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের জেলাতে আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ছে । উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে । বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং-সহ উত্তরের দিকের পাঁচ জেলায় ।

আগামীকাল, সোমবার থেকে দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেও। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা । মঙ্গলবারেও উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে ওই দিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির প্রভাব বেশি থাকবে বলেই হাওয়া অফিস জানাচ্ছে ।

তবে বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব কমবে । দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের জেলাতেও বৃষ্টির প্রভাব কমবে । তবে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে ।

আগামীকাল, সোমবার রাজ্যে রয়েছে পঞ্চম দফার ভোট । ভোটের দিন হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে । সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়তে পারে । আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হতে পারে ।একই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে । সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও এড়ানো যাচ্ছে না ।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২২ মে বুধবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে । এই নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর-পূর্ব দিকে এগোবে । মধ্য-বঙ্গোপসাগরে এই সিস্টেম শুক্রবার ২৪ মে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে । তবে, ঘূর্ণিঝড় সম্পর্কে এখনই মৌসুম ভবন এর চেয়ে বেশি বলতে নারাজ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube