সোমবার রাজ্যে রয়েছে পঞ্চম দফা লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ । আগামিকাল রাজ্যে সাতটি আসনে নির্বাচন হতে চলেছে । ভোট হবে শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া হুগলী, উলুবেড়িয়া ও আরামবাগ কেন্দ্রে ।
ভোট রয়েছে উত্তর ২৪পরগনা জেলার বনগাঁ লোকসভাতেও । বনগাঁ লোকসভায় রয়েছেন ১৮ লক্ষ ৩৬ হাজার ভোটার । সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, বনগাঁ পুলিশ জেলার অধীনে ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে । তবে আগে আরও ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল । আরও এক কোম্পানি রিজার্ভ ফোর্স মজুদ থাকছে বলেই খবর ।
বনগাঁ লোকসভার অধীনে কল্যাণী হরিণঘাটা ও স্বরূপনগর তিন বিধানসভার জন্য আরও প্রায় ৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে । বনগাঁ লোকসভায় মোট ১৯৩০টি বুথ রয়েছে । কম বেশি ৮ হাজার ভোটকর্মী থাকছেন । সঙ্গে প্রত্যেক বুথে একজন করে বিএলও থাকছেন বলে খবর ।
অন্যদিকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার ভোট রয়েছে । ভোট কর্মীরা রবিবার বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন । তার আগে এই ভোট কর্মীরা মোট পাঁচটি কেন্দ্র থেকে তাঁদের ইভিএম সহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেন ।
ব্যারাকপুর লোকসভায় মোট ১৫৯১ টি বুথের জন্য প্রায় দশ হাজার ভোট কর্মী প্রস্তুত রয়েছেন । মহিলা ভোট কর্মীদের সংখ্যাও উল্লেখযোগ্য । ব্যারাকপুর লোকসভার ১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৫২৯২৩ জন ভোটার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

