রাজভবনের ৩ কর্মীকে তলব!

রাজভবনে কর্তব্যরত ৩ কর্মীকে তলব করা হল হেয়ার স্ট্রিট থানায় । রবিবার তাঁদের হেয়ার স্ট্রিট থানায় হাজিরার দেওয়ার নির্দেশ দেওয়া হয় । রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলা অস্থায়ী কর্মীকে আটকে রাখার অভিযোগে এদিন তলব করা হল রাজভবনের ৩ কর্মীকে ।

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীতহানী মামলায় এবার রাজভবনের কর্মীদের বিরুদ্ধে হেয়ার স্ট্রীট থানায় মামলা রুজু করা হল । এস রাজপুত, কুসুম ছেত্রী , শান্তা লাল-এর বিরুদ্ধে মহিলার বয়ান ও সিসিটিভি ফুটেজ দেখে ভারতীয় দন্ডবিধির ৩৪১, ১৬৬ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অভিযোগকারী মহিলাকে আটকে রেখেছিলেন । পুলিশ এর তরফে জানানো হয়, রাজভবন থেকে বেরিয়ে আসার ‌সময় অভিযোগকারী মহিলাকে অন্যায়ভাবে আটক করেছিলেন ওই তিন অভিযুক্ত ।

কলকাতা পুলিশ রাজভবন শ্লীলতাহানির মামলায় একটি এফআইআর নথিভুক্ত করেছে বলে জানা যায় । ৩৪১ এবং ১৬৬ আইপিসি ধারায় রাজভবনের তিন কর্মচারীর নাম উল্লেখ করে মামলা রুজু করা হয়েছে । জানা যায়, অভিযোগকারী রাজভবনের একজন চুক্তিভিত্তিক কর্মী ছিলেন । তিনি অভিযোগ করেন যে ঘটনার পর তাঁকে রাজভবনের কর্মীদের দ্বারা আটক করা হয়েছিল । পুলিশ সূত্রে খবর ,একই সঙ্গে ঘটনা নিয়ে চুপ থাকার জন্যও তাঁকে চাপ দেওয়া হয়েছিল । এই মামলায় একজন আইনজীবীর সামনে ইতিমধ্যেই অভিযোগকারীনীর বয়ান রেকর্ড করা হয়েছে বলেও জানা যায় । এস রাজপুত, কুসুম ছেত্রী, শান্তা লাল তাদের আজ হেয়ারস্ট্রিট থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube