সুন্দরবনের জঙ্গলে গুলির লড়াই! চোরাশিকারীদের হাতে মৃত্যু বনকর্মীর!

সুন্দরবনে চলল এক হাড়হিম-কাণ্ড! চোরাশিকারীদের সঙ্গে গুলির লড়াই চলল সুন্দরবনের জঙ্গলে । এই ঘটনায় মৃত্যু হল এক বনকর্মীর । নিহতের নাম অমলেন্দু হালদার । তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর । নিহতের বাড়ি রায়দিঘী এলাকায় বলে জানা গিয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের নেতিধোপানীর কাছে কোর এলাকায় ।

সুন্দরবনের বিদ্যা রেঞ্জে অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প । এই ঘটনায় জানা যায়, রাতে টহলদারি করছিলেন তিন বনকর্মী । তখনই সামনে চোরা শিকারীদের ভুটভুটি চোখে পড়ে তাঁদের । সেটিকে তাড়া করতেই গুলি ছোড়ে চোরাশিকারীরা । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অমলেন্দুর ।

তাঁর দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ।তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে খবর । ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা যায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube