পুলিশের উপর ভরসা নেই নির্যাতিতার । তাই সন্দেশখালির বেড়মজুর গ্রামের নির্যাতিতা কিশোরী শনিবার রাতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে অভিযোগ দায়ের করে । এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার ।
এই ঘটনায় জানা যায়, সিবিআই ওই কিশোরীর বয়ান রেকর্ড করেছে । সিবিআইয়ের পক্ষ থেকে ওই অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও খবর । রবিবার থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয় ।
সন্দেশখালিতে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ । বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেন্দি রহমান জানান, ধর্ষণের চেষ্টার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে । সন্দেশখালির বেড়মুজুর গ্রামের ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে । শনিবার রাতে ইন্দ্রজিৎ সাউ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে ।
প্রসঙ্গত জানা যায়, শুক্রবার গভীর রাতে ঘরে ঢুকে বেড়মজুর গ্রামের ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ তোলা হয় ।সেই ঘটনারই অভিযোগ দায়ের করতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে অভিযোগ দায়ের করা হয় শনিবার ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

