‘ভোটেই তৃণমূল উপযুক্ত জবাব পাবে’, সংশোধনাগার থেকে বেরিয়েই তৃণমূলের বিরুদ্ধে তোপ পিয়ালির!

কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার দমদম কেন্দ্রীয় থেকে মুক্তি পেলেন সন্দেশখালির পিয়ালি দাস ওরফে মাম্পি । সংশোধনাগার থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ।

পিয়ালি বলেন, ‘আমি এমন কোনও বড় অপরাধ করিনি যে আমাকে সেন্ট্রাল জেলে আটকে রাখা হবে । চারদিন আমি অভুক্ত ছিলাম । বাড়িতে আমার মা ও সন্তান রয়েছে’। একই সঙ্গে পিয়ালির আরও সংযোজন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাধ করছেন, তার জন্য তাঁকে ফল ভোগ করতে হবে । চলতি লোকসভা ভোটেই তৃণমূল উপযুক্ত জবাব পাবে’।

প্রসঙ্গত, জোর করে সাদা কাগজে সই করিয়ে, তাতে ধর্ষণের অভিযোগ লিখে থানায় জমা দেওয়ার অভিযোগে মঙ্গলবার সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি আদালতে আত্মসমর্পণ করেছিলেন । পিয়ালি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত । পাশাপাশি তিনি সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ । দিন কয়েক আগে সন্দেশখালি পাত্রপাড়ার বাসিন্দা এক মহিলা থানায় পিয়ালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তাতে তিনি লেখেন, পিয়ালি দাস তাঁকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছিলেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube