চার দফার ভোট শেষ। এখনও বাকি আরও তিন দফা। প্রচারের ময়দানে রয়েছেন তৃণমূল নেতৃত্বরা। নির্বাচনী মার্কশিটে নম্বর তুলতে আলাদা আলাদা সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ দফার ভোটে বাংলার একাধিক হাইভোল্টেজ কেন্দ্রে ভোট রয়েছে। সেই লক্ষ্যে এবার একসঙ্গে প্রচারে নামবেন তৃণমূলের নম্বর ‘ওয়ান’ ও নম্বর ‘টু’।
সূত্রে খবর, আগামী ২৭ মে উত্তর কলকাতার ফুলবাগান থেকে শুরু করে প্রায় ৪ কিলোমিটার রাস্তা রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ মে দক্ষিণ কলকাতার যাদবপুর থানা থেকে আলিপুর পর্যন্ত একটি রোড শো হবে। ষষ্ঠ দফার প্রচারই হবে চলতি লোকসভা নির্বাচনের জন্য শেষ প্রচার। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
আগামী ১ জুন ষষ্ঠ অর্থাৎ শেষ দফার ভোট। বাংলার ৯ কেন্দ্রে ভোট রয়েছে সেদিন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে ভোট রয়েছে ওইদিন। জানা যাচ্ছে, সেখানে যৌথ প্রচার করবেন মমতা-অভিষেক। আগামী ২৯ মে অভিষেকের হয়ে প্রচারে থাকবেন মুখ্যমন্ত্রী। মেটিয়াবুরুজে তৃণমূল প্রার্থীকে নিয়ে রোড শো ও জনসভা করার কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, আগামী ১ জুন ষষ্ঠ দফায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগরে ভোট গ্রহণ রয়েছে। ফল প্রকাশ হবে আগামী ৪ জুন।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

