‘ওদিন ঘর থেকে বেরোবেন না’, দেবকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করবেন শুভেন্দু!

নিউজটাইম ওয়েবডেস্ক : ঘাটালের তৃণমূল প্রার্থীকে নিয়ে হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাঁস করবেন বিস্ফোরক তথ্য। ঘোষণা করে দিলেন দিন ও সময়। শনিবার দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে প্রকাশ্যে একথা বলেন বিরোধী দলনেতা। কী বললেন তিনি।

শনিবার ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ’২৩ তারিখ সকালবেলা ঘাটালের প্রার্থীর সম্পর্কে আমি এমন জিনিস ছাড়ব, আর ওদিন উনি ঘর থেকে বেরোতে পারবেন না।‘ দিনক্ষণ জানিয়ে বিরোধী দলনেতা আরও বলেন, ’২৩ তারিখ সকাল বেলা ৯ টার সময়, এক্স হ্যান্ডেলে। ফলো করবেন। ঘাটালের হিরোকে জিরো করব হিরণকে দিয়ে।‘   

সম্প্রতি রামপদ মান্না নামের এক ব্যক্তির বিরুদ্ধে ২ লক্ষ টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ ওঠে। অভিযুক্ত ঘাটালের তৃণমূলের তারকা প্রার্থী দেবের ঘনিষ্ঠ বলে চাঞ্চল্য দ্বিগুণ বেড়ে যায়। এরইমধ্যে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একটি অডিয়ো ক্লিপ পোস্ট করেন (অডিয়োর সত্যতা যাচাই করেনি নিউজ টাইম)। যেখানে অভিযোগকারিণী ও দেবের কথোপকথন আছে বলে দাবি করা হচ্ছে। দেব গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। পোস্ট শেয়ার করে হিরণ লিখেছেন, ‘গত দু বছর ধরে যা বলে আসছিলাম, এই অডিও ভাইরাল টি কী সেটি ? তাহলে উনি তো সব কিছুই জানতেন ? না জানার মেকি অভিনয়টাই কি সৌজন্যতা ? মানুষ বিচার করুক।‘

বিতর্কের মধ্যেই দেব (Ghatal TMC Candidate Dev) নিজে অভিযোগকারীর কাছে গিয়ে টাকা ফেরত দিয়ে এসেছেন। তাঁর কথায়, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অপরাধী শাস্তি পাবে। তবে ততদিন রামপদ মান্নার পাশে আছেন বলেও জানিয়েছেন ঘাটালের দুবারের তারকা সাংসদ।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube