ভোট আবহে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার রোজভ্যালি মামলায় নাম জড়াল তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে চার্জশিট পেশ করা হয়েছে। সেখানে দেবের নাম উল্লেখ করা হয়েছে। এনিয়ে কী বললেন ঘাটালের দুবারের সাংসদ?

রোজভ্যালি মামলায় তদন্ত করছে সিবিআই (CBI)। তদন্তকারীদের পেশ করা চার্জশিটে ইতিমধ্যেই অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। এবার কেন্দ্রীয় এজেন্সির পেশ করা ‘ফাইনাল’ চার্জশিটে দেবের নাম উল্লেখ করা হয়েছে। রোজভ্যালির একটি অনুষ্ঠানে দেব গিয়েছিলেন বলেও দাবি করা হয়েছে। এই কথা স্বীকার করেছেন খোদ তারকা-সাংসদ।

দেবের কথায়, ‘রোজভ্যালির অনুষ্ঠানে গিয়েছিলাম। অভিনেতা হিসেবে পারফর্ম করেছিলাম। অনেকেই করেছেন।‘ সেই অনুষ্ঠানে আরও অনেক তারকা ছিলেন বলেও জানা গিয়েছে। তবে এই মামলায় এখনও কোনও নোটিস পাননি বলেই জানিয়েছেন দেব।

দুর্নীতি মামলায় এর আগে সিবিআই ও ইডি (ED) তলব করেছিল দেবকে। হাজিরাও দিয়েছিলেন তিনি। গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের সঙ্গে যোগাযোগ ছিল অভিনেতার। এমনকি দুর্নীতির টাকা নিজের সিনেমাতেও লাগিয়েছেন বলে অভিযোগ ছিল। যদিও সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

