ইতিহাস গড়ার পথে ক্যাপ্টেন গোপী ঠোটাকুরা। প্রবাসী হলেও, তিনিই প্রথম ভারতীয় যিনি পর্যটক হিসেবে মহাকাশে পাড়ি দেবেন। ব্লু অরিজিন সংস্থার মিশন এন এস টোয়েন্টি ফাইভের অন্যতম যাত্রী হচ্ছেন ঠোটাকুরা। রবিবার ভারতীয় সময় সন্ধে ৭ টা নাগাদ পশ্চিম টেক্সাসের লঞ্চ সাইট থেকে মহাকাশে পাড়ি দেবেন তিনি।
১৯৮৪ সালে রাকেশ শর্মার ঐতিহাসিক মহাকাশ যাত্রার পর, গোপী ঠোটাকুরা (Captain Gopi Thotakura) হলেন দ্বিতীয় ভারতীয়, যিনি মহাকাশে পাড়ি দেবেন। তাঁর সঙ্গে এই মিশনে অংশ নিচ্ছেন আরও পাঁচজন। পেশায় পাইলট এবং একজন ব্যবসায়ী, ঠোটাকুরা দীর্ঘ দিন ধরে এই মিশনে যাওয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে তাঁর স্বপ্ন সফল। জেফ বিজসের মহাকাশ পর্যটন সংস্থা এর আগে ছটি সফল অভিযান করেছে। এপর্যন্ত মোট ৩১ জনকে মহাকাশে ঘুরিয়ে এনেছে ব্লু অরিজিন।

ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন গোপীচাঁদ ঠোটাকুরা। মার্কিন যুক্তরাষ্ট্রের এমব্রি-রিডল অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। অ্যাটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে প্রিসার্ভ লাইফ ক্রপ নামক একটি ওয়েলনেস সেন্টারের সহ প্রতিষ্ঠাতা। বুশ প্লেনস, সি প্লেনস, গ্লিডারসের মত বিভিন্ন ধরনের বিমান উড়িয়েছেন। আন্তর্জাতিক মেডিক্যাল বিমানের পাইলট হিসেবেও কাজ করেছেন গোপী। এছাড়া তিনি কিলিমাঞ্জারো পর্বত আরোহণ করে দুঃসাহসিক ক্ষমতার প্রদর্শন করেছেন। এবার তাঁর লক্ষ্য ‘মহাকাশ ভ্রমণ’।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

