দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সহ তাঁর দলের নাম উল্লেখ করা হয়েছে। রাজনীতির ইতিহাসে এই প্রথম, দেশের কোনও স্বীকৃত রাজনৈতিক দলকে চার্জশিটে সরাসরি ‘অভিযুক্ত’ হিসেবে বলা হয়েছে। এরফলে বেশ অস্বস্তিতে কেজরির সরকার!
শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অতিরিক্ত চার্জশিট দাখিল করে তদন্তকারী সংস্থা। এদিন সুপ্রিম কোর্টে অরবিন্দ কেজরিওয়ালের মামলার শুনানির সময়েই চার্জশিটের কথা উল্লেখ করেছে ইডি। তাদের আইনজীবীর তরফে জানানো হয়, আবগারি দুর্নীতি মামলায় একটি অতিরিক্ত চার্জশিট জুড়ে আম আদমি পার্টিকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ইডির এই পদক্ষেপের ফলে আপের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে।
আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ আপের একাধিক শীর্ষ নেতৃত্বকে গ্রেফতার করেছে ইডি। দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে। গত মার্চ মাসে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। টানা ৫০ দিন জেলবন্দী থাকার পর গত সপ্তাহে শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।
লোকসভা ভোটের মুখে কেজরিওয়ালের জামিন পাওয়ায় ঘটনা শক্তি জুগিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে। জেল থেকে বেরিয়েই নির্বাচনী প্রচার সভায় দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করেন তিনি। শীর্ষ আদালতের নির্দেশ, আগামী ২ জুন আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

