বারাসত লোকসভার দেগঙ্গায় বিজেপির বুথ সভাপতির খড়ের গাদায় আগুন ধরানোর খবর প্রকাশ্যে এল । শুক্রবারের এই ঘটনায়, অভিযোগের তির উঠল তৃণমূলের দিকে । অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করল তৃণমূলের । অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ।
শুক্রবার রাতের অন্ধকারে দেগঙ্গার গোবিন্দপুর এলাকায় বিজেপির বুথ সভাপতি পরিতোষ মন্ডলের মাঠে বিচুলির গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । পরিতোষ মন্ডলের দাবি, লোকসভা ভোটের আগে এলাকায় বিজেপির প্রভাব আটকাতে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর তিন বিঘা জমির বিচুলি আগুনে পুড়িয়ে দিয়েছে ।
যদিও এই ঘটনার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব । তৃণমূল নেতা নুর ইসলাম জানিয়েছেন, গরিব কৃষকের বিচুলির গাদায় তৃণমূল কখনও আগুন লাগাবে না । ঘটনাটি বিজেপির অভ্যন্তরীণ কাজিয়ার ফলে ঘটেছে বলেই তিনি মনে করছেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

