সন্দেশখালি কাণ্ডে বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । ইডি সূত্রে খবর, আরও ১৪ কোটি টাকার সম্পত্তি আটক করা হয়েছে । কলকাতার ১৭টি ব্যাঙ্ক থেকে ৮০ লক্ষ টাকার কাছাকাছি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানা গিয়েছে । এছাড়া স্থাবর সম্পত্তির একটা বড় অংশ, যার বাজারমূল্য সাড়ে প্রায় ১০ কোটি টাকা, তাও বাজেয়াপ্ত করেছেন ইডি-র আধিকারিকরা ।
ইডি সূত্রে খবর, শেখ শাহজাহানের পাশাপাশি তাঁর ভাই শেখ আলমগির, শেখ সুমাইয়া হাফিজ়িয়া ট্রাস্ট, শাহজাহানের ঘনিষ্ঠ আবদুল আলিম মোল্লা, শিবপ্রসাদ হাজরা সহ অন্যান্য ব্যক্তিদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তিও আটক করা হয়েছে । এর মধ্যে রয়েছে ৩৮.৯০ বিঘা জমি, যার বাজারমূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা ।
এর আগে মার্চে শাহজাহানের ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পত্তি থেকে ১২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি আটক করা হয়েছিল । আদালতে ইডি দাবি করেছিল, সন্দেশখালি এলাকায় জমি, ভেড়ি দখল করে মাছের ব্যবসার মাধ্যমে প্রায় ২৬০ কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে ওঠেন শেখ শাহজাহান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

