গ্রামে রয়েছে পাইপ লাইন, অথচ পানীয় জল মিলছে না গ্রামে । পরিশুদ্ধ পানীয় জল না মেলায় সমস্যায় পড়েছেন মুর্শিদাবাদের ফরাক্কার রঘুনাথপুর গ্রামের বাসিন্দারা ।
মুর্শিদাবাদের ফরাক্কার রঘুনাথপুর গ্রামে প্রায় দেড়শটি পরিবার এই সমস্যায় পড়েছে। দীর্ঘ ৬ মাস ধরে এই সমস্যার কারনে গ্রামের মানুষ গঙ্গা ও টিউবলের জল পান করছে। বারবার পিএইচই দপ্তরে জানানোর পরেও কোন সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।
পিএইচই দফতর সুত্রে জানা যায়, বেশ কয়েক মাস ধরে পাইপ লাইনের কাজ চলছে । খুব দ্রুত কাজ সম্পুর্ণ হলে পানীয় জলের সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয় । এই বিষয়ে বিজেপি নেতার অভিযোগ, ‘কেন্দ্র ঠিক মতো টাকা দেওয়ার পরেও রাজ্য সরকার যে সংস্থার মাধ্যমে কাজ করাচ্ছে তা ঠিক মতো কাজ করছে না সেই কারণে আজকে গ্রামের মানুষদের এইভাবে ভুগতে হচ্ছে’ ।
অপরদিকে তৃণমূল নেতার দাবি, বেশ কয়েক মাস ধরে পাইপ লাইনের কাজ চলছে ফরাক্কা ব্লক জুড়ে । পাইপ লাইনের কাজ দ্রুত সম্পূর্ণ হলে আর কোন দিন ফরাক্কা ব্লকে পানীয় জলের সমস্যা হবে না ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

